কয়রায় স্টেকহোল্ডারদের অংশ গ্রহনে মত বিনিময় সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৭ পিএম
কয়রায় স্টেকহোল্ডারদের অংশ গ্রহনে মত বিনিময় সভা

কয়রায় স্টেকহোল্ডার বা অংশীজন বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন এ্যাকশান- মুক্তির আহবান ( সিফরআর) প্রকল্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন কিন্ডারনটহিলফে ( কেএনএইচ)- জার্মানী। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্পের ব্যবস্থাপক ফারাহানা জাহান, চাইল্ড প্রটেকশান ফোকাল আইজ্যাক শিমুল হালদার, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্শী মন্ডল, প্রিংয়ান্কা বিশ্বাস, ফাইমা খাতুন, প্রজেক্ট একাউন্টেন্ট জনপল কর্মকার, অগ্রগামী এবং প্রত্যাশা জন সংগঠনের শরমিন আক্তার,  মোহসিনা খাতুন, মুর্শিদা আক্তার,  মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জন সংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার জেলার সংবাদ পড়তে