কয়রা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটি( ইউডিসিসি) এর দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উত্তরণের অ্যাকসেস প্রকল্পের সহযোগিতায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রকল্পের ইঞ্জিনিয়ার রোকনুজ্জামানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেক, ইউপি সদস্য শেখ আবুল কালাম, মাসুম বিল্লাহ, এস এম শফিকুল ইসলাম, আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, শেখ সোহরাব হোসেন, শাহানারা জামাল, মুর্শিদা খাতুন, সেলিনা আক্তার লাইলী, শিক্ষক আঃ রাজ্জাক, সমাজ কর্মী মোল্লা মনিরুজ্জামান, সানা মুনছুর রহমান, নিকাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মেহেদী হাসান টিটু প্রমুখ। সভায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।