বাগেরহাটের চিতলমারীতে পৈতৃক জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৬জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেন্বর) উপজেলার বড়বাড়িয়া পোদ্দারপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির সীমানা বড়বাড়িয়া পোদ্দারপাড়া গ্রামের মৃত যতিন বিশ্বাসের ছেলে জয়দেব বিশ্বাস এবং তার ছোট ভাই ফটিক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেন, জয়ন্ত বিশ্বাস (৪০), প্রমান্ত বিশ্বাস (২৫), মিনুকা বিশ্বাস(৫০), ফটিক বিশ্বাস (৬০),বিপ্লব বিম্বাস (৩৫),সমির বিশ্বাস (২৩) ও অঞ্জলী বিশ্বাস(৪৫)। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৬জন আহত হয়। অহতদের উদ্ধার করে স্থানীয়রা চিতলমারী ও গোপালগঞ্জ হাসপাতলে ভর্তি করেন।
এ বিষয়ে চিতলমারী থানার (ওসি) মো. শহিদুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।