‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার খাতুন, উপজেলা মৎস্য অফিসার সাজু চৌধুরী, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সমাজ সেবা অফিসারসহ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। সাক্ষরতার পাশাপাশি মানুষকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত করে গড়ে তুলতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে বলেও সভায় জানানো হয়।