বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম
কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র একযোগে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার সকালে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জামিরার চর ব্রীজ সংলগ্ন সূতি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং কাপাসিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী "আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ" কর্মসূচিকে গুরুত্ব দিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নির্দেশনায় উপজেলা বিএনপির বিশেষ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে পালিত কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ শেখ, জাহাঙ্গীর মাহমুদ, ওসমান গনি, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, অলিউল্লাহ, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জহিরুল ইসলাম ফকির, জাহাঙ্গীর মোল্লা, হাবিবুর রহমান হবু, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সাকু, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, খোকা, কানন, মাহবুবুর রহমান, হারুন অর রশিদ, মুজাহিদুল ইসলাম অশ্রু, বাবু, হিরন শেখ, সাজেদুল মোবারক, মোজাম্মেল হক প্রমুখ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একযোগে এসব কর্মসূচি পালিত হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে