নিকলীতে উপজেলা নির্বাহী যোগদান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৫ পিএম
নিকলীতে উপজেলা নির্বাহী যোগদান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা গত রবিবার বিকেলে নিকলীতে যোগদান করেছেন। তিনি ঢাকা বিভাগীয় কমিশনর শাখার মাঠ প্রশাসক হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। পরে আজ সোমবার সকাল ১১টার দিকে নব যোগদান কৃত ইউএনও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেন। মত বিনিময় সভায় তিনি বলেন, সকল সংবাদ মাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন এবং নিকলীকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। গত ২০২৬ সালের ০৩ আগস্ট রেহেনা মজুমদার মুক্তি চলে যাওয়ার পর ১৫ দিন যাবত এ উপজেলার নিবার্হী কর্মকর্তা হিসেবে (অতিরিক্ত) বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন দায়িত্বে ছিলেন। তিনি নতুন উপজেলা নিবার্হী কর্মকর্তা কে দায়িত্ব বুঝিয়ে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে