মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২০ পিএম
মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

বাগেরহাটের মোরেলগঞ্জে পরম ব্রহ্ম, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মোরেলগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন সার্বজনীন মন্দির কমিটির সেক্রেটারি দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায় ও সদস্য সচিব উত্তম কুমার। উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ পূজারি ও ভক্তবৃন্দ এ শোভাযাত্রায় অংশ নেন।

পরে হরিসভা মন্দিরে ধর্মীয় আলোচনা সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ধীরেশ কুমার রায়, সদস্য সচিব উত্তম কুমার কর্মকার, প্রভাষক প্রবীর দেবনাথ, কোষাধ্যক্ষ শিশির মন্ডল, শিক্ষক অধীর রঞ্জন বিশ্বাস, গৌতম বেপারী, লিটন কর্মকার, সুমন কর্মকারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় আলোচনায় ভক্তরা বলেন, "মম এক হাতে বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য"-অর্থাৎ প্রেম ও মমতা দিয়ে সবাইকে আপ্লুত করা এবং অধর্ম ও দুর্জনের বিরুদ্ধে লড়াই করাই আজকের এই পুণ্য তিথিতে আমাদের সংকল্প।

আপনার জেলার সংবাদ পড়তে