আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৫ পিএম
আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আশাশুনি সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংস্কৃতিক প্রতিযোগিতায় হামদ, নাত-ই- রসুলসহ ছয়টা ইভেন্ট ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহবায়ক আরবি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল করিম। ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা আছমাতুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক জাকির হোসেন প্রমুখ। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে