বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাই অঙ্গীকার: সলিম উল্যা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৩ পিএম
বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাই অঙ্গীকার: সলিম উল্যা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলা শাখা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুখার্জি ঘাটের ডাকাতিয়া নদীতে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, "বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার।" তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনায় সুন্দরভাবে পালিত হচ্ছে। জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,বৃক্ষরোপণ, খালপুকুর নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।  নদী, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার মতো জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং তা মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী এবং প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।

উদ্বোধন শেষে জেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সেলিম ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা পরিবেশ রক্ষা এবং জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের গাছ রোপণ ও পরিচর্যার পাশাপাশি নিয়মিত মৎস্য সংরক্ষণ ও চাষাবাদে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে