পেশকারহাট উচ্চ বিদ্যালয়

গুমানমর্দনে প্রাক্তন শিক্ষার্থী শিক্ষাবিদ গোলাম মওলার নাগরিক শোকসভা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২০ পিএম
গুমানমর্দনে প্রাক্তন শিক্ষার্থী শিক্ষাবিদ গোলাম মওলার নাগরিক শোকসভা

চট্টগ্রামের  হাটহাজারীর গুমানমর্দ্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সৈয়দ গোলাম মওলার স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পেশকারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  এ শোকসভার আয়োজন করে প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৮৬ ব্যাচ।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আবছার, রাঙ্গামাটি কলেজের সাবেক ভাইসপ্রিন্সিপাল বাবু বিধান বড়ুয়া, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জসিম উদ্দীন। 

শোকসভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুম সৈয়দ গোলাম মওলাকে জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া প্রার্থনা করেন। এ সময় বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে