তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলো, কৌশলে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করেছিলো। সেসব বহিষ্কৃতরা তৃণমূল বিএনপির নামে কমিটি অনুমোদন দিয়ে আজ নতুন দল খুলেছে, তারা তৈমুর খন্দকারের তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছে- বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। দলের বিদ্রোহীদের উদ্দেশ্য করে হাবিব আরও বলেছেন, যারা নিজের ভাইকে হত্যা করেছে, দলীয় নেতাকর্মীদের খুন করেছে, নিরীহ নারীদের ধর্ষণ করেছে, তারাই আজ বড় বড় কথা বলে। যারা দলের বিরুদ্ধে কথা বলে, দলের নির্দেশ অমান্য করে তাদের পতন খুব নিকটে।
তিনি বলেছেন, ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় যেমন ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তেমনি জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে ষড়যন্ত্র করে দলের ভেতর লুকিয়ে থাকা বেইমানরাও বেশি দিন টিকে থাকতে পারবে না। ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরেও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর সুমার খান, আতাউর রহমান পাতা, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল, সাজেদুজ্জামান জিতু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অনিক খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল হোসেন বুদু। এর আগে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পোস্ট অফিস মোড়, রেলগেট হয়ে পুরাতন বাস টার্মিনালে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।