পোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২০ পিএম
পোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির ও এর অংগ সংগঠনের আয়োজনে মঙ্গলবার সন্ধা ৬টায় উপজেলা বিএনপির উদ্যোগে নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক সাকিল জাবেদ, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং বিভিন্ন ইইুনিয়নের সভাপতিবৃন্দ। অন্যান্যদের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি কপালীর মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিতপুর স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে