গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৯ পিএম
গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরস্থ বাইরুল চেয়ারম্যানের চাতালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ( চাইনিজ রফিক)। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান (সোহরাব) ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইয়ান সহ অন্যরা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশ নেন। এছাড়া সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে