বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দীন স্বপন।
এ সময় দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দীন স্বপন বলেন, আমরা নির্বাচনে নির্বাচিত হববার পরে দেশে হা হা কার। আমরা সরকার গঠন করার পরে আমরা পুরাতন আইন সংস্কার করাহচ্ছে। সময় উপযোগি আই করা হচ্ছে। আমরা কৃষি অর্থনিতি নিয়ে কাজ হাতে নিয়েছি।
জহির উদ্দীন স্বপন তিনি আরো বলেন, আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ ও করেমাদকচক্র চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে। আগৈলঝাড়ায় কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদক নির্মূলে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান মুন্সী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়