পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ পহেলা সেপ্টেম্বর সকালে শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের আজকের এই দিনে বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার দেশে পরিণত করতেন।
বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এদেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছেন। দীর্ঘ ১৭ বছরে শান্তিপূর্ণ ভাবে দেশের কোথাও বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ৩৬ আগস্টের পর
দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি নতুন করে স্বাধীনতা। সে কারণেই আজকে আনন্দের সাথে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্কাস আলী খান, পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক খন্দকার তৌফিক আলম সোহেল, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।