বাংলাদেশ সরকারের সাংকৃতিক মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় সারা দেশের ন্যায় খুলনার দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির আত্মপরিচয় ও মুক্তচিন্তার অন্যতম শক্তি। তাঁর সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আলোচনা সভা শুরুর আগে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা নজরুলের সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
নজরুল বর্ষ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা বড় ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বছরব্যাপী বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।