আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৪১ পিএম
আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন

৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় আমতলী গ্রামীনফোন সেন্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ  সভার  আয়োজন  করা হয়েছে।  মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে   অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,  বুশরা,   রুকাইদা,রাইদা,আইমা,হাবিবা, দিনা, আদনান, (প্রমুখ) ।  বক্তারা বলেন, " দীর্ঘ ১৬  বছর পর্যন্ত আটকে থাকা ৫% বিলম্ব জনিত পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে  আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ সভা।  ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে এ দাবি আদার জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। অদ্যবধি এ ব্যাপারে কোন সূরাহা হয়নি। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি  জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে