জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা মোড় থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া পৌর শহরের চর ভবসুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছর জুন মাসে পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে বিস্ফোরণ ও নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন । তিনি আরো বলেন বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে জামালপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।