দীর্ঘদিন পলাতক থাকার পর ফুলবাড়ীয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি রাজু ও জিতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেল স্টেশন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের (ত্রিশাল সার্কেল) সহকারী পুলিশ সুপার ইস্ররাফিল আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া থানা প্রাঙ্গনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার কৃত রাজু রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফজলু মির্জার ছেলে জিতুল একই গ্রামের সুরুজ মির্জার ছেলে জিতুল। দুই বন্ধু সম্পর্কে চাচা ভাতিজা। (৪ ই আগস্ট) তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার এড়াতে তারা ২৪ দিন পলাতক ছিল । গ্রেপ্তারের পর তাদেরকে হত্যার ঘটনাস্থল নিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার সাথে ব্যবহৃত কাঠের টুকরো চাপাটি লোহার রড চাকুরসহ বেশ কিছু আলামত উদ্ধার করে থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার আরও বলেন, এই আসামি গ্রেফতার আলামত জব্দ ও মামলার বিস্তারিত নিয়ে আগামীকাল পুলিশ সুপার মহোদয় সাংবাদিক সম্মেলন করবেন।