মতলবে অপহরণ মামলার ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৪:৪০ পিএম
মতলবে অপহরণ মামলার ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অপহরণের শিকার সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে ৬ দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শুভ চন্দ্র দেবনাথ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভোররাতে পুলিশি অভিযানে তাকে উদ্ধার ও আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে শিক্ষার্থীর মা জোছনা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে ওই ছাত্রী ছবি তোলার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর পরিবারের অগোচরে শুভ চন্দ্র দেবনাথের সঙ্গে সে বাড়ি থেকে চলে যায়। নিখোঁজ শিক্ষার্থীর পরিবার প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা দায়ের করে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে