গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০৪:৩০ পিএম
গৌরনদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কোরআন তিলাওয়াত, নাত-ই রাসুল (সা.), কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এসএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু ও সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. আরিফ হোসেন। সবশেষে কোরআন তিলাওয়াত, নাত-ই রাসুল (সা.) ও রাসুলের (সা.) জীবনী নিয়ে আলোচনার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে