ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত স্কুল মিলতায়নে গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সমাবেশে শতাধিক অভিভাবক অংশ গ্রহণ করেন। শিক্ষক মো. হাদিস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতি ছিলেন প্রধান শিক্ষক দেবব্রত দাস। বক্তব্য রাখেন- শিক্ষক মো. মুসা মিয়া, মো. জাকির হোসেন সরকার, অভিভাবক মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, বিপুল চন্দ্র রায় ও মেহেরুন্নেছা মুক্তা। বিদ্যালয়ের প্রধান সমস্যা শিক্ষক সংকটের কথা উল্লেখ করে বক্তারা ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এই তিন শ্রেণির সমন্বিত প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ই বিদ্যালয়ের ভালো ফলাফলে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন ক্রুটি সংশোধনে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা করেন। বিদ্যালয় ও বাড়িতে শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর নজরদারী ও এনরয়েড সেট ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিন সঠিক সময়ে বিদ্যালয়ে আসা-যাওয়া, টিফিনের সময় ফাঁকি না দেয়া ও সন্ধ্যার পর বাহিরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষকরা। সকল পরীক্ষার ফলাফল বিবরণীতে অভিভাবকদের মতামত স্বাক্ষর, বিদ্যালয়ে অনুপস্থিতি সহ শিক্ষার্থীর যেকোন অনিয়ম অভিভাবকদের অবহিত করার ব্যবস্থা গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে।