যমুনার ভাঙ্গনে বিলীন শতাধিক বসতবাড়ী, আতঙ্কে ভাঙ্গন এলাকার মানুষ

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৭:১৬ এএম
যমুনার ভাঙ্গনে বিলীন শতাধিক বসতবাড়ী, আতঙ্কে ভাঙ্গন এলাকার মানুষ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর  পানিবৃদ্ধির সাথে সাখে যমুনা নদীতে প্রবল ভাঙন দেখা দিয়েছে । ইতিমধ্যে শতাধিক বসতভিটা ও কয়েক শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,মাদ্রাসা ফসলি জমি। এছাড়া ৮ কোটি টাকার ব্যায়ে সোলার প্যানেল, গুরুত্বপূর্ন সড়কসহ সরকারি-বেসরকারি নানা স্থাপনা। ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙন রোধে কোনো সমাধান না পেয়ে নিজেদের ব্যবস্থাপনায় বাাঁশ াদয়ে প্রতিরোধের চেষ্টা করছেন স্থানীয়রা।

গত বছর উপজেলার বেলগাছা ইউনিয়নের চর মন্নিয়া গ্রামটি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এবার অসময়ে ভাঙ্গনে পূর্ব মন্নিয়া গ্রামটির সিদ্দিক শেখ, আজিল্লা মাঝি,নিদেনু শেখ,জয়নাল হাওয়াদার,নহরুদ্দিন, লালমিয়া,আব্দুস সামাদ দোকানদার,হাজের আলী,আসাদ আলী,মুছা শেখ,কছির মন্ডল,হকমিয়া পরিবার সহ প্রায় শতাধিক বাড়িঘর ইতিমধ্য নদীর গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে তীব্র আকারে ভাঙ্গন চলছে। নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে না পারলে মানচিত্র থেকে হারিয়ে যাবে ৭০ বছরের পুরোনো দ্বীপচর মন্নিয়ার গ্রামটি। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়রা বলেন, রাক্ষসী যমুনার ভাঙ্গনে বিগত দিনে চর মন্নিয়া গ্রাম বিলীন হয়ে গিয়েছে। অনেকেই নিঃ-^ হয়ে গ্রাম ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আগ্রাসী যমুনা কয়েকদিন আগেও অনেক দূরে ছিল। এবার ভাঙতে ভাঙতে শতাধিক বাড়ীঘর বিলীন হয়ে গিয়েছে। বিগত দিনে কয়েক গ্রামের মানুষ ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেও কোন প্রতিকার পাইনি। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে টাকা তুলে বাঁশের বাঁধ দিচ্ছি।

মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে কয়েক দিনের মধ্যেই বিলীন হয়ে যেতে পারে মুন্নিয়া ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি। আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষা না হলে এ অঞ্চলে শিক্ষার মান পিছিয়ে যাবে।দক্ষিণ মন্নিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শামসুন্নাহার খানাম বলেন- আমার স্কুল থেকে কয়েকশত গজ দূরে নদীর অবস্থান। এই স্কুলে শতাধিক শিক্ষার্থী রয়েছে। আমরা ভাঙন রোধে স্থায়ী সমাধান চাই।

সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, যে ভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ফসলি জমিসহ অসংখ্য বসতঘর নদীতে চলে যাবে। আমরা আতঙ্কে রয়েছি। সরকার দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নিলে আমরা এ অঞ্চলের প্রায় ৫০হাজার মানুষ উপকৃত হবো। বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ বলেন-অসময়ে নদীভাঙন আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে গেছে। ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা না নেওয়া আমরা এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের বাঁধ দেব। তারপরেও স্থায়ীভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহনে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠুফোন রিসিভ করেননি। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান বলেন, যমুনার চর বিশাল একটি জায়গা। এখানে অল্প ডাম্পিং ভাঙ্গন প্রতিরোধ হবেনা। বৃহৎ প্রকল্প গ্রহন করতে হবে। সমীক্ষা করে প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে