কলাপাড়ার রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত নারীর মরদেহ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) :
| আপডেট: ১৮ মে, ২০২৬, ০৫:৪৩ এএম | প্রকাশ: ১৮ মে, ২০২৬, ০৫:৪৩ এএম
কলাপাড়ার রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত নারীর মরদেহ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী তীরে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ ভেসে এসেছে। রবিবার (১৭ মে) দুপুরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখে নৌ-পুলিশকে খবর দেয়।

জানা গেছে, দুপুরে জোয়ারে ঢেউয়ের তোড়ে মরদেহটি নাওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন রাবনাবাদ নদী তীরে  এসে আটকে গেছে । পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, তিনি মাত্র আপনাদের মাধ্যমে আমরা খবর পেলাম। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে