ঢাকা ১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

এফএনএস সংবাদপ্রবাহ:
| আপডেট: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫১ এএম | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫১ এএম
ঢাকা ১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
ছবি, সংগৃহিত

ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ৫ প্রার্থী।

পাঁচজন প্রার্থী হলেন- টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম প্রেস ব্রিফিংয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য জানান।

আবদুস সালাম বলেন, “সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তার প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আগেই মোরগ প্রতীকে কাজী এনায়তউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।”

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, “একটি স্লোগান- সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। এই স্লোগানকে সমর্থন করতে এসে গণমাধ্যমে আমার ভোটারদের আহ্বান আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানর শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা টেলিভিশন প্রতীকে আবুল কালাম আজাদ বলেন, “রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে