দেশে ৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৭ এএম
দেশে ৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল
ছবি, সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে অবস্থিত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানায়। 

ইসির তথ্য বলছে, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের মধ্যে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। 

পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন। পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট। এ পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি।

আপনার জেলার সংবাদ পড়তে