পিআরএফ'র সভাপতি বরিশালের কাওছার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ এএম
পিআরএফ'র সভাপতি বরিশালের কাওছার

পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সংগঠনের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেনকে। মঙ্গলবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, এর আগে সংগঠনের বিদায়ী সভাপতি মুহাম্মদ আলমের সভাপতিত্বে রাজধানীর তোপখানা রোডে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী দিনে সংগঠনকে সূচারুরূপে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি খোন্দকার কাওছার হোসেন (ভোরের কাগজ), সহ-সভাপতি জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), মো. মহসিন হোসেন (সারাবাংলা ডট নেট), সাধারণ সম্পাদক ইউসুফ আলী (মাইটিভি), যুগ্ম সম্পাদক মুহিববুল্লাহ মুহিব (বাংলাভিশন), সুজন দে (ভোরের ডাক), অর্থ সম্পাদক শরীফুল ইসলাম (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক উমর ফারুক (যায়যায়দিন), দপ্তর সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ (বাংলাদেশ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির (মোহনা টিভি), নারী সম্পাদক দিনার সুলতানা (বিটিভি), নির্বাহী সদস্য মুহাম্মদ আলম (সংবাদ প্রতিদিন), মনিরুল ইসলাম (আমাদের সময় ডট কম), রাশেদুল হক (বাংলাবাজার), অমরেশ রায় (সমকাল), সৈয়দ সাইফুল ইসলাম (শীর্ষ নিউজ), কামরুল হাসান (সমকাল), জেহাদ চৌধুরী (দৈনিক সময়), জাহিদ বিপ্লব (ঢাকাটাইমস), মাহমুদুল হাসান (এনটিভি), কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), সুমন প্রামাণিক (ভয়েজ অব এশিয়া), রফিক মৃধা (দিনকাল), বোরহান উদ্দিন (ঢাকা মেইল)।

আপনার জেলার সংবাদ পড়তে