খালেদা জিয়া ছিলেন বলেই স্বাধীনতা সুরক্ষিত ছিল: রিজভী

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ এএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৩ এএম
খালেদা জিয়া ছিলেন বলেই স্বাধীনতা  সুরক্ষিত ছিল: রিজভী
ছবি, সংগৃহিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।

রাজধানীর গুলশানে বিচারপতির শাহাবুদ্দিন পার্কে বিএনপি'র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে আজ (১৬ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।

আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা। আরও দুই দিন এই প্রদর্শনী চলবে।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করার হয়েছে। তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখনও কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাসক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে