এবারের নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ১০:০২ এএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ এএম
এবারের নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ
ছবি, সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে।

আসিফ মাহমুদ বলেন, “দল আগামী নির্বাচনে শক্তিশালী প্রার্থী তালিকা নিয়ে এগোচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে ভোটারের কাছে নিজেদের প্রার্থী ও নীতি-উদ্দেশ্য তুলে ধরবে।”

আসিফ মাহমুদ বলেন, “জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে। যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। এখনও একসঙ্গে কাজের সুযোগ আছে।”

এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট-উল্লেখ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে