বিওএ'র ক্রীড়া প্রশাসক কোর্স শুরু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ এএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ এএম
বিওএ'র ক্রীড়া প্রশাসক কোর্স শুরু

১১ জানুয়ারী ২০২৬ তারিখ সকাল ১০ টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রশাসক কোর্স(ঝঢ়ড়ৎঃ অফসরহরংঃৎধঃড়ৎং ঈড়ঁৎংব)  বিওএ অডিটোরিয়ামে আরম্ভ হয়েছে। কোর্সটি আগামী ১৪ জানুয়ারী ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। কোর্সে বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশন, ফোর্সেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর প্রতিনিধিত্বকারী ২৮ জন সংগঠক, কর্মকর্তা এবং প্রশিক্ষক অংশগ্রহণ করছেন। এই কোর্সের লক্ষ্য ক্রীড়া পরিচালনা ও ব্যবস্থাপনায় পেশাদার জ্ঞান এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা, যা দেশের ক্রীড়াক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। এই কোর্সটি পরিচালনা করছেন বিওএ'র জাতীয় কোর্স পরিচালকগণ কাজী মনিরুজ্জামান, আখতার হোসেন খান, ফারুকুল ইসলাম, এবং মোশারফ হোসেন মোল্লা। এছাড়াও, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর, মহাপরিচালক, বিওএ এবং ডা. মোহাম্মদ শফিকুর রহমান গেস্ট লেকচারার হিসেবে কোর্সে লেকচার প্রদান করবেন। উক্ত কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান আগামী ১৪ জানুয়ারী ২০২৬ দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বিওএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে