রাউজানে

মোহাম্মদপুর স: প্রা: বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৮:০২ পিএম
মোহাম্মদপুর স: প্রা: বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ছবি: FNS

চট্টগ্রামের রাউজানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল শনিবার সকালে রাউজানের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির নির্দেশনায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্ট্রগাম উত্তর জেলা যুবদলেল যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন পারভীনের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাইফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুলতানা হামিদা, ফিরোজা বেগম, আয়েশা আকতার, সৈয়দা সাজু আকতার, মনির উদ্দিন কাদের ও শাহীন আকতার। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। এ সময় জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে