জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ০৬:১৪ এএম
জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে আল রাফি মডেল স্কুলের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী সভা ৩ জানুয়ারি দুপুরে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল অব. ফজলুল হক। প্রধান আলোচক ছিলেন-মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল খায়রুল ইসলাম। এসএমসি’র সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-মডেল স্কুল প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আজিজ, চরগোবিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক  শেখ আবু সাঈদ, মহিষবাথান হাই স্কুলের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান, আব্দুল হক বিএসসি, অভিভাবক সদস্য একরামুল হক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে