শেরপুর ৭ নভেম্বর উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
শেরপুর ৭ নভেম্বর উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে জেলা শিশু একাডেমি/অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক দুটি গ্রুপে অংশ নেন।

জেলা শিশু বিষয় কর্মকর্তা মোঃ আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর্য ও চিত্রশিল্পী হারুন অর রসিদ।

বিজয়ীদেরকে আগামী ৭ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি/অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে