ঝিনাইদহ-৪ রাশেদ খাঁনের আসনে মনোনয়ন তুলে নিলেন স্বতন্ত্র প্রার্থী

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ এএম | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ এএম
ঝিনাইদহ-৪ রাশেদ খাঁনের আসনে মনোনয়ন তুলে নিলেন স্বতন্ত্র প্রার্থী

ঝিনাইদহ-৪(কালীগঞ্জ-সদর আংশিক) আসনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন এ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন রাশেদ খাঁন। তিনি সমপ্রতি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।মুর্শিদা খাতুন পপি ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী। বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।আবেদনে মুর্শিদা খাতুন নিজের প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।এব্যাপারে মুর্শিদা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সূত্র ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মুর্শিদা খাতুনের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৯ ডিসেম্বর দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে