শেরপুরে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৩ এএম
শেরপুরে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী আটক

শেরপুরে ১৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডুবারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ডুবারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় সন্দেহ জনকভাবে আব্দুর রশিদ নামে এক ব্যাক্তির দেহ তল্লাশি করে  ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ গ্রাম ইয়াবা ট্যাবলেট তৈরির গুড়া ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কাওসারুল হাসান রনি জানান, এবিষয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে ।এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটকৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে