কলমাকান্দা সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৫ এএম
কলমাকান্দা সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নি'হ'ত হয়েছেন।শনিবার বিকাল তিনটার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি'হ'ত রোকেয়া আক্তার উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার (১২) কে ঢাকার একটি মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসার সময় কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে একটি অজ্ঞাত মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলে করে তারা রংছাতি ইউনিয়নের রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সং/ঘ/র্ষ হয়। এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির নি'চে চলে যান। গু-রু-ত-র আঘাতে তার মাথার ম/স্ত/ক বের হয়ে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে