নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ এএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ এএম
নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার পট্টির খালে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. আলম জানিয়েছেন-অভিযানে ছয়টি নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে হিজলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথ পিও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে