নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমির কাগজ হস্তান্তর

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:১১ এএম
নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জমির কাগজ হস্তান্তর

নীলফামারীতে হচ্ছে ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল)। এটির প্রস্তাবনা ছিল অনেক আগেই। তাই এটি স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি ছিল সরকারি। ওই জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

৮ ডিসেম্বর জেলা সদরের ঢেলাপীরে ওই জমির কাগজপত্র বেজা কর্তৃপক্ষের কাছে বুঝে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

এ সময় নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজার শুভ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সুত্র জানায়,অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে