বরিশাল মুক্ত দিবস পালিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ এএম
বরিশাল মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরিশাল পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদারদের কবল থেকে বরিশাল মুক্ত হয়েছিল। এই দিনটিতে মুক্তিযোদ্ধারা বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছিল। 

১৯৭১ সালের ২৬ মার্চ বরিশাল শত্রুকবলিত হওয়ার আগেই সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীন বাংলা সরকারের অস্থায়ী সচিবালয়। যা আজও সংরক্ষিত রয়েছে। বরিশাল মুক্ত দিবস উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে। সকালে নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা বিদ্যালয়ে অবস্থিত প্রথম সচিবালয়ের সামনে মুক্তিযোদ্ধারা জড়ো হয়ে সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করেন। পরে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশকে নতুন প্রজন্ম আরো সামনে এগিয়ে নেবে এমন প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে