ঘোড়াঘাটে আগুনে পোড়ানো হলো ১৫শ দলিল

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৫৮ এএম
ঘোড়াঘাটে আগুনে পোড়ানো হলো ১৫শ দলিল

দিনাজপুরের ঘোড়াঘাট সাব-রেজিষ্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে পড়ে হবংি@ভহং২৪.পড়স থাকা দাবী বিহীন এক হাজার পাঁচ শত দলিল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।রবিবার  দুপুড়ে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের

সামনে এসব দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন কাওসার শেখ।

ঘোড়াঘাট সাব-রেজিষ্ট্রার কামরুন নাহার জানান, দুই বছরের অধিক সময়ে যদি দাবী বিহীন দলিল পড়ে থাকে সেক্ষেত্রে সেগুলো আইন অনুযায়ি ধ্বংসের নির্দেশনা রয়েছে। অধিদপ্তরের সেই নির্দেশনা অনুযায়ী

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যেসব দলিল দাবী বিহীন অবস্থায় পড়ে ছিল এমন ১৫শ দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় সাব রেজিস্টার অফিসের সকল দলিল লেখক, নকলনবীশবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে