চাটমোহরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৫:৩২ এএম
চাটমোহরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনার চাটমোহরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের উদ্যোগে আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর ও উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের  নিকট  সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি ইলয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব,শহিদুল ইসলাম,বাবুল মিয়া বুদ্দু,কে এম মহিউদ্দিন,সানোয়ার হোসেন, সুদাম কুমার দত্ত প্রমুখ। মানববন্ধন উপজেলার শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে