রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে সরবরাহকারী ডিলারের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাঘা জিরো পয়েন্ট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জানা গেছে , ডিলার সুফল সরকার ১২ কে.জি. বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিভিন্ন দোকানে বিক্রি করছিলেন। এই অভিযোগে তার ১০ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।