ঘোড়াঘাটে রাতের আঁধারে এক ব্যাক্তি খুন

মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর:
| আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পিএম | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
ঘোড়াঘাটে রাতের আঁধারে এক ব্যাক্তি খুন
ছবি: FNS

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির  সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) রাত অনুমান সাড়ে ১০টার দিকে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল (৫০) ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। নিহত ব্যাক্তির  দুই হাত বাঁধা ছিলো, বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত পাওয়া যায় । শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিহত ব্যাক্তি পারীবারিক দ্বন্দে কিছুদিন পুর্বে স্ত্রীকে তালাক দেন। তালাকপ্রাপ্ত স্ত্রী দুই সন্তান নিয়ে পিতার বাড়ীতে থাকেন। নিহত ব্যাক্তি বাড়ীতে একা থাকতেন আর বড় ভাইয়ের বাড়ীতে তিনবেলা খেতেন। ঘটনার বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে