অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শ্রীমঙ্গলে অবস্থিত টি হ্যাভেন রিসোর্টে স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের AML & CFT Division-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংকের শ্রীমঙ্গল শাখার প্রধান ও এভিপি মুনিরুল ইসলাম। এরপর বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO মো. সিদ্দিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।
প্রশিক্ষণের মূল অধিবেশনে ‘Prevention of Money Laundering and Combating Financing of Terrorism’ বিষয়ে আলোচনা করেন ব্যাংকের AML & CFT Division-এর প্রধান ও DCAMLCO মো. লিমন সিকদার। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) সার্কুলার-২৬ (১৬ জুন ২০২০) এবং CTR ও STR/SAR রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে ট্রেড বেইজড মানিলন্ডারিং (TBML), ক্রেডিট বেইজড মানিলন্ডারিং (CBML), শাখাগুলোর BFIU অডিট প্রস্তুতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কোর্স মূল্যায়ন ও
প্রশিক্ষণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি শনাক্তকরণ, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এবং ব্যাংকিং খাতে প্রচলিত আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
প্রশিক্ষণে বৃহত্তর সিলেট অঞ্চলের স্ট্যাণ্ডার্ড ব্যাংকের ৭৬ জন ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।