কেশবপুরের

সাগরদাঁড়ি এম এম ইন্সটিটিউশনের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ পিএম
সাগরদাঁড়ি এম এম ইন্সটিটিউশনের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
ছবি: FNS

যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর সীমাহীন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাগরদাঁড়ি বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের দোকানের ব্যবসায়ী ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী সোহরাব হোসেন, জিয়াউর রহমান, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা এডহক কমিটির সভাপতি মেহেরুননেছা মেরি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বুলুর অপসনের দাবি জানান। এ সময় দোকানের মালিকগন ও এলাকার শত শত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানব বন্ধন কালে ব্যবসায়ীরা বলেন,ইনস্টিটিউশনের ৭৪ টি ঘরের মধ্যে ১৮ টি দোকান তালাবদ্ধ করে দিয়েছে। এর মধ্যে বর্তমান সভাপতির স্বামী প্রত্যেকের নিকট থেকে ১ লাখ টাকা দাবি করে, যার মধ্যে ৫ টি দোকান তার কথা মেনে নেয়ায় খুলে দেওয়া হয়েছে। বাকিরা মাসের টাকা পরিশোধ করলেও স্বেচ্ছাচারী মনোভাবের কারণে ব্যবসায়ীরা পথে পথে ঘুরছে।
ছবি-ইমেলে।

আপনার জেলার সংবাদ পড়তে