পটুয়াখালীর কলাপাড়ায় অফিস মহল্লা এলাকার বাসীন্দা প্রবীণ ব্যক্তিত্ব অসুস্থ থাকা আব্দুল মান্নান হাওলাদারকে (৬৫) হেনস্তা করে জোর পূর্বক ভিডিও তুলে চাঁদা দাবি করা হয়েছে। গত ১২ নভেম্বর সন্ধ্যার পরে তার বাসায় ৫-৬ কিশোর বয়সী লোকজন হঠাৎ ঢুকে কোন কিছু বোঝার আগেই তাকে হেনস্তা করতে থাকে। পরনের কাপড়-চোপড় খুলে অশ্লীল ভিডিও ধারণ করে এবং তাঁ যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। টাকা না পেয়ে তাৎক্ষণিক তার কাছে থাকা ১১ হাজার পাঁচ শ’ টাকা নিয়ে গেছে। শারিরীক ভাবে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকা আব্দুল মান্নান হাওলাদার সবসময় বাসায় থাকেন। এ ঘটনার পরে তিনি হতভম্ব হয়ে গেছেন। এ ঘটনায় তার এক নিকটাত্মীয় মুশফিকুর রহমান লিটু বিশ্বাস কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। যেখানে সৌরভ নামের এক কিশোরের নাম উল্লেখ করেছেন। অভিযুক্ত সৌরভের বাসা শহরের নাচনাপাড়া বড় কলবাড়ি এলাকায়। তার বাবার নাম ইউসুফ। বর্তমানে এ ঘটনার পরে আব্দুল মান্নানের পরিবারে অজানা আশঙ্কা নেমে এসেছে। এ ব্যাপারে সৌরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।