গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস; বরিশাল প্রতিবেদক: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম
গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: FNS

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে সুধী সমাবেশ ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদী থানা জামে মসজিদের ইমাম ও খতিব পীর সাহেব হজরত কারি আব্দুল আজিজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হজরত মাওলানা আশরাফ উজ্জামান।
হজরত মাওলানা মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারী বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ, সাবেক ছাত্র নেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।
মিলাদ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে