লাদীতে অর্ধশতাধিক ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
লাদীতে অর্ধশতাধিক ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: FNS

 বরিশালের মুলাদীতে অর্ধশতাধিক ইয়াবাসহ নজরুল ইসলাম সিকদার ওরফে ডিলার নজরুল (৫০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাহারে পাঠিয়েছে পুলিশ। নজরুল ইসলাম সিকদার মুলাদী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চরডিক্রী গ্রামের মহিউদ্দিন সিকদারের ছেলে। তার বিরুদ্ধে মুলাদী থানায় এর আগেও ৮টি মাদক মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেনের নেতৃত্বে এসআই খান মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল গাছ্য়ুা ইউনিয়নে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত সাড়ে আটটার দিকে চর পৈক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে মাদক বিক্রির সময় নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, ইয়াবাসহ গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে