টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম । সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে ।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।
সবশেষ, গতকাল ১১ নভেম্বর পরপর তিন দফা দাম বাড়ানোর পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় । ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে হয় ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সব মিলিয়ে তৃতীয় দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হলো ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বাড়ানো হয় ১২ হাজার ৭২ টাকা।