পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন, দর বেড়েছে ২৬৪ কোম্পানির

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:১০ পিএম
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন, দর বেড়েছে ২৬৪ কোম্পানির
ছবি: সংগ্রহীত

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৪ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার বেশি।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ দশমিক ৬৯ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ২ লাখ ২ হাজার ৪৭৮টি লেনদেনের মাধ্যমে ৩৮৪টি কোম্পানির ২১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৮ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৬৪টির দর বেড়েছে। কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ৫২টির দর।
লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল শাহজিবাজার পাওয়ার, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, এনভয় টেক্সটাইলস, ডরিন পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং ও বেক্সিমকো।
এদিকে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে জেনেক্স ইনফোসিস, মেট্রো স্পিনিং, মুন্ন ফেব্রিকস, দি পেনিনসুলা চিটাগং, বঙ্গজ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, মাগুরাপ্লেক্স, বেক্সিমকো ও কেটিএল।
অন্যদিকে দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো সোনালি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, পিপলস লিজিং, হামিদ ফেব্রিকস, ফ্যামিলিটেক্স (বিডি), ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, মেঘনা পেট্রোলিয়াম ও ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড।
দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৮ হাজার ২৭৫ কোটি ১০ লাখ ২৩ হাজার ৪৫৬ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন প্রতিষ্ঠানটির ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
মঙ্গলবার সিএসইতে মোট ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে এ বাজারে লেনদেন বেড়েছে ৩৫ লাখ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে